শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১০:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বড়াইগ্রামে তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রামে তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের তামাক চাষ থেকে বিরত রাখতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষিবিদ মো. সজীব আল মারুফ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
 

সেমিনারে বক্তারা তামাক চাষের ক্ষতিকর প্রভাব ও বিকল্প ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার কৃষক, তামাক চাষি ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।