সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা প্রেস-

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২২ সেপ্টেম্বর) লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ বৈঠক হয়। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনব্যক্ত করেছেন মোদি।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় উদ্ভূত মানবিক সঙ্কট এবং এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। অব্যাহত মানবিক সহায়তাসহ ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে জোর দিয়েছেন শুধুমাত্র দুটি রাষ্ট্রের সমাধান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রদান করবে। এছাড়াও তিনি বলেন, ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি ছিল। তিনি জাতিসংঘে ফিলিস্তিন সদস্যতার প্রতি ভারতের অব্যাহত সমর্থন জানিয়েছেন।’