শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

২১ ঘণ্টা পরও নেভেনি শাহজালালের আগুন, উদ্ধারকাজ চলছে অব্যাহতভাবে

২১ ঘণ্টা পরও নেভেনি শাহজালালের আগুন, উদ্ধারকাজ চলছে অব্যাহতভাবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও দূর থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি উদ্ধারকাজও চলছে জোরেশোরে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন ঘটনাস্থলে।
 

রোববার সকাল ১১টার দিকে কার্গো ভিলেজ এলাকায় গিয়ে দেখা যায়, আগুনের দগদগে ছাপ এখনো রয়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি এখনো। কবে নাগাদ শেষ করা যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজে নিয়োজিত আছে। নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।”
 

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন লাগার পরপরই বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্ধার ও নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সজুড়ে, পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ।
 

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরের ফ্লাইট চলাচল। পরে রাত ৯টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসলে আবার সচল হয় ফ্লাইট। ফায়ার সার্ভিস রাতেই জানায়, আগুন নতুন করে ছড়ানোর আশঙ্কা নেই, তবে সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হয়নি। এ ঘটনায় আনসার বাহিনীর ২৫ জনসহ মোট ৩৫ জন আহত হয়েছেন।
 

কার্গো ভিলেজের যেই অংশে আগুন লাগে, সেখানে মূলত আমদানি করা পণ্য রাখা হয়। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
 

এ ঘটনায় এখনো কোনো মামলা না হলেও আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিগুলোকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আগুনের পেছনে কোনো নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে।
 

চেষ্টার পরও আগুনের ধোঁয়া ও পুড়ে যাওয়া গন্ধে এখনো ভারী হয়ে আছে শাহজালাল বিমানবন্দরের আকাশ।