শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন ছয় ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং রাত সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সিভিল অ্যাভিয়েশনের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানিয়েছে।
 

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, দুপুর আড়াইটার দিকে কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।