শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাংবাদিকদের ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

সাংবাদিকদের ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মানোয়ার হোসেন লিটন, সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
 

এ সময় সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব।
 

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।