শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

তিতাসে দেশি-বিদেশি অস্ত্রসহ চার নারী গ্রেপ্তার

তিতাসে দেশি-বিদেশি অস্ত্রসহ চার নারী গ্রেপ্তার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে একাধিক দেশি ও বিদেশি অস্ত্রসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার শাহপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, শনিবার রাতভর শাহপুর গ্রামে একাধিক অভিযান চালানো হয়।
 

রাত ১১টার দিকে প্রথম অভিযানে আব্দুর কাদির মিয়ার বসতঘর থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাদিরের স্ত্রী মোসা. শান্তি বেগম (৬০) কে আটক করা হয়।
 

এর দেড় ঘণ্টা পর, রাত প্রায় ১টা ৩০ মিনিটে মো. আলাউদ্দিনের ভবনের সানসিট এলাকা থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি দেশি এলজি, একটি পাইপগান এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জহির ভূঁইয়ার স্ত্রী জুবেদা আক্তার ময়না (৩৩) এবং মৃত আ. মতিন মোল্লার মেয়ে আমিনা আক্তার (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
 

এছাড়া পুলিশের আরেকটি অভিযানে ব্যাপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি দেশি পাইপগান ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

ওসি খালেদ সাইফুল্লাহ আরও জানান, একই রাতে নিয়মিত মামলার আসামি হিসেবে শাহপুর এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে।
 

চলমান অভিযানে তিতাস থানার পুলিশ অস্ত্র উদ্ধারে সফলতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।