সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানের ৪০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন একা-একাকীত্বে

জাপানের ৪০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন একা-একাকীত্বে

বাড়ির ভেতর মরে পড়ে আছেন কেউ জানেনও না; পঁচা-গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল তিনি মারা গেছেন এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা।

 

জাপানের পুলিশ জানিয়েছে, শুধুমাত্র এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৪০ হাজার মানুষ একা-একাকীত্বে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর। 


জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা ৩৭ হাজার ২২৭ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। এর মধ্যে ৭০ শতাংশের বয়সই ৬৫ বছর বা তারও বেশি। এই ৩৭ হাজার ২২৭ জনের মধ্যে ৪০ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর। আর ১৩০ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরের বেশি সময় পর। 

 

জাপানের জাতীয় জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এ বছরের শুরুতে এক প্রতিবেদনে জানায়, ২০৫০ সালে জাপানে একা একা বাড়িতে থাকা মানুষের সংখ্যা ১ কোটি পার হয়ে যেতে পারে। মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষই বিয়ে করেন না। ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না।