শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে এনবিআর

দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের অনলাইন সেবা আরও সহজ ও গতিশীল করতে দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে। এখন করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন পূরণ ও দাখিল করতে পারবেন।
 

 

এনবিআর জানায়, এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
 

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যার কারণে করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
 

ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও ব্যবহারবান্ধব করতে এনবিআর গত বছরের মতো এবারও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। আগ্রহী করদাতা ও কর আইনজীবীরা নিচের লিংকে লগইন করে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন:
👉 https://nbr.gov.bd/form/e-return-training/eng

 

প্রশিক্ষণের তারিখ ও সময় অংশগ্রহণকারীদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার করদাতা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে এনবিআর।
 

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সমস্যায় করদাতারা এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১)-এ যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার সমাধানও পাওয়া যাচ্ছে।
 

এছাড়া, সারা দেশের সকল কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্কগুলোতে করদাতারা স্বশরীরে উপস্থিত হয়ে অথবা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
 

উল্লেখ্য, চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।