শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহজালাল বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

শাহজালাল বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুন লাগে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে জানান, আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ বিভিন্ন সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নিচ্ছে।
 

বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন জানান, পার্কিং স্ট্যান্ড-১৪ এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে সব বিমানই নিরাপদ রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকার কার্গো মালামালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১৬টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।