শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতি

একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতি

সারাদেশে একযোগে ৮২৬ জন বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার জারি করা এই প্রজ্ঞাপনে বদলির পাশাপাশি পদায়নের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি ভিন্ন পদে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন। তাঁদের মধ্যে—

  • অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন,

  • যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৯৪ জন, এবং

  • সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
     

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলীকৃতদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ২৭ নভেম্বর দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
 

এ ছাড়া যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটিতে বা বহিঃবাংলাদেশ ছুটিতে আছেন, তাঁদের প্রশিক্ষণ কিংবা ছুটি শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান ও দায়িত্ব হস্তান্তরের পর পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে দ্রুততম সময়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নির্দেশ কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।