শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

৪- ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছ ধরা বন্ধ: নির্দেশনা মানতে সরকারের প্রঞ্জাপণ জারি...!

৪- ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছ ধরা বন্ধ: নির্দেশনা মানতে সরকারের প্রঞ্জাপণ জারি...!

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫" বাস্তবায়নের নিমিত্তে জেলা টাস্কফোর্স কমিটির সভা গতকাল (২৯ সেপ্টেম্বর) সোমবার অনুষ্ঠিত হয়।
 

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর  আয়োজিত এই সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫" এর বিষয়ে প্রেজেন্টেশন দেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম।
 

সভায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সরকারের নির্দেশনাসমূহ  আলোচনা করা হয়। 


ইলিশ সংরক্ষণ অভিযান সংক্রান্ত জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন, দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা প্রদান, অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতিসমূহ বিস্তারিত আলোচনা হয়।


সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।