শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে ছাগল চুরির সময় ধরা, গণপিটুনির পর ছয়জন কারাগারে

মুরাদনগরে ছাগল চুরির সময় ধরা, গণপিটুনির পর ছয়জন কারাগারে

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন চোর চক্রের ছয় সদস্য। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। রোববার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—

  • পারভেজ (২২), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: বাখরনগর

  • সাইদুল (২৩), পিতা: রহিম মিয়া, একই গ্রাম

  • তামিম (২৩), পিতা: শিশু মিয়া, একই গ্রাম

  • ইসমাইল (২৫), পিতা: বাদশা মিয়া, একই গ্রাম

  • ওমর ফারুক (২৫), পিতা: শহিদ মিয়া, একই গ্রাম

  • সুমন মিয়া (২২), পিতা: ফুল মিয়া, গ্রাম: গুঞ্জর
     

কীভাবে ঘটল চুরির ঘটনা

স্থানীয় সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের নয় বছরের মেয়ে জাকিয়া সুলতানা পরিবারের দুটি কালো রঙের ছাগল নিয়ে মাদ্রাসার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশায় আসা ছয়জন তাকে কৌশলে পানি আনতে পাঠায়। জাকিয়া ফিরে এসে দেখে একটি ছাগল নেই। সে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
 

পরে এলাকাবাসী দ্রুত তৎপর হয়ে কলাবাগান মোড়ে ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশাসহ ছয়জনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং ছাগল ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।
 

মামলা

ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেছেন।