শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-



মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।


 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন




সভায় সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি শহীদ রানা, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন।


নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের সভাপতি রিয়াজুল ইসলাম।


আগামী দুই বছরের জন্য ঘোষিত ১৩ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—
শাহজাহান সিরাজ, সবুজ আলী, জামিউল ইসলাম, এমডি শিমুল, রকিবুল ইসলাম, শাহরিয়ার স্বপন, হাজী মো. ফজলুল হক, আবু সাঈদ তালুকদার, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সামিউল ইসলাম, ইফতেখার চৌধুরী লেমন, আমানুল্লাহ প্রামাণিক ও মাসুদুর রহমান রাসেল।


সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অন্যান্য উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পাশাপাশি বালিজুড়ী বাজারে অবস্থিত পরিষদের কার্যালয়ে উপস্থিত ছিলেন ৬ জন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য।


নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণার পর অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়।


সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিসেবে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর দীর্ঘদিন ধরে উপজেলাবাসীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।