সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের আহ্বান

গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের আহ্বান

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গুগল তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সুবিধা দিচ্ছে।

 

ট্রাম্প গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিচার বিভাগ যদি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রসিকিউশন বিভাগকে ব্যবস্থা নিতে বলবেন। 


সম্প্রতি ডানপন্থি মিডিয়া রিসার্চ সেন্টার (এমআরসি) একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করে জানিয়ছে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদনে কমলা হ্যারিসের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ এ এক পোস্টে জানান, গুগল অবৈধভাবে তাকে নিয়ে খারাপ গল্প প্রদর্শন করছে। আবার কমলা হ্যারিসকে নিয়ে ভালো গল্প প্রদর্শন করছে।


জনপ্রিয়তায় প্রায় সমান 

নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে, মিশিগানে কমলা হ্যারিসকে ভোট দিতে চান ৪৮ শতাংশ ভোটার যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৭ শতাংশের। উইসকনসিনে কমলা হ্যারিসের প্রতি ৪৯ শতাংশ এবং ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৭ শতাংশের। গত ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়।—রয়টার্স