সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব

ঢাকা প্রেস নিউজ

 

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটির সমৃদ্ধি ও উন্নতির আশা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. ইউনূসের সঙ্গে এক সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
 

এ সময়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আল তাইয়েব অধ্যাপক ইউনূসকে সহস্রাব্দ প্রাচীন এই প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করবে।
 

গ্র্যান্ড ইমাম বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ নেতা, এবং বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে এই বিচক্ষণ নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানাই।”
 

অধ্যাপক ইউনূস গ্র্যান্ড ইমামের আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান থেকে যে বিপুল পরিবর্তন এসেছে তা নিজের চোখে দেখতে পারেন।
 

বৈঠকে, অধ্যাপক ইউনূস গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়া সফল হবে। গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণদানে অগ্রণী ভূমিকা, এবং দারিদ্র্য বিমোচনে তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন।
 

অধ্যাপক ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন "দ্য আর্ট অব ট্রায়াম্ফ" গ্র্যান্ড ইমামকে উপহার দেন।
 

গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেন।