সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএসএমআরএএইউতে ৪ বিষয়ে স্নাতক, ১২০ আসনে ভর্তিতে আবেদন শুরু

বিএসএমআরএএইউতে ৪ বিষয়ে স্নাতক, ১২০ আসনে ভর্তিতে আবেদন শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তিতে আবেদন আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। এবার চারটি প্রোগ্রামের প্রতিটিতে ৩০ জন করে মোট ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) এবং অ্যাভিয়েশন, অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স (এফএওএম) অনুষদের বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)। 

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। বিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য হতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।

ভর্তি নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Admission-এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণসংক্রান্ত যেকোন কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল vas@teletalk.com.bd এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল Admission@bsmraau.edu.bd–এ যোগাযোগ করা যাবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শেষ হবে ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা। টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা।