মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার (১৪ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। ট্রাম্প জানান, চলতি সপ্তাহে উইসকনসিনে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে (আরএনসি) বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি।


ট্রাম্প বলেছেন, ‘এই মুহূর্তে, আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকান হিসেবে আমাদের প্রকৃত চরিত্র প্রদর্শন করা, দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকা, খারাপকে জয়ী হতে না দেওয়া অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ ট্রাম্প আরও বলেছেন, ‘সবার শুভকামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। কারণ, একমাত্র ঈশ্বরই এই অকল্পনীয় ঘটনাটি ঘটতে বাধা দিয়েছেন। আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসে দৃঢ় থাকব। আমাদের ভালোবাসা অন্য ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি। আমরা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।’


তিনি আরও বলেছেন, আমি সত্যিই আমাদের দেশকে ভালোবাসি এবং তোমাদের সবাইকে ভালোবাসি। আমি উইসকনসিন থেকে আমাদের মহান জাতির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় আছি। রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্ হন।