মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জেনে নেই আজ থেকে কোথায় ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ

জেনে নেই আজ থেকে কোথায় ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে লোকসভা নির্বাচনের কারণে আজ (২৪ এপ্রিল) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাইপলাইনে থাকা কাঁচামালের ট্রাকগুলো বিশেষ বিবেচনায় আজ আমদানি হবে। এ ছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসায় পাসপোর্টের যাত্রী চলাচল বন্ধ থাকবে।

ভারতে সাধারণ নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। ৭ ধাপের এই নির্বাচন শেষ হবে ১ জুনে। ভারতে শাসনভার কাদের হাতে থাকবে– পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে জয়-পরাজয়ই তা নির্ধারণ করবে। বিপুল সংখ্যক ভোটার এবারের নির্বাচনে ভোট দেবেন। ফলে এ নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন। উক্ত নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

বুধবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ভারতের বালুরঘাটে নির্বাচনের কারণে বুধবার সকাল থেকে বাংলাদেশ হতে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে মেডিকেল ভিসায় চলাচল করা যাবে এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন।