শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

এনবিআরে বড় রদবদল

এনবিআরে বড় রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল আনা হয়েছে। এক প্রজ্ঞাপনে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের পৃথক আদেশে একজন যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর এবং একজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারী রাজস্ব কর্মকর্তাদের বদলির বিষয়টি জানানো হয়।
 

এদিকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা আদেশে কর অঞ্চল–১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তিনি ২৫ বছর সরকারি চাকরি সম্পন্ন করেছেন এবং জনস্বার্থে তাকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে অবসর দেওয়া হয়। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
 

অন্যদিকে, এনবিআরের আরেক আদেশে গাজীপুর কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত ওই আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
 

আদেশে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিধি ১২ অনুযায়ী, তাকে সাময়িকভাবে বরখাস্ত করে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।