শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রেস সচিবের মন্তব্য

শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রেস সচিবের মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণকারীদের তার অতীত কর্মকাণ্ড স্মরণ রাখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই মন্তব্য করতে পারবেন। আমরা এখনো সাক্ষাৎকারটি পড়িনি; পড়ার পর এ বিষয়ে মতামত জানানো হবে।”
 

তিনি আরও বলেন, “যারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে পরিষ্কারভাবে উঠে এসেছে। পাশাপাশি, আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে—তিনি খুনের নির্দেশ দিয়েছেন।”
 

প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে।
 

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে দলটির সমর্থকেরা ভোট বর্জন করতে পারেন। এ বিষয়ে কোনো জটিলতা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন,
“আমরা সেটা দেখিনি। আওয়ামী লীগ তো এখন দৃশ্যমান নয়। দু-একটা ঝটিকা মিছিল হয়তো দেখা যায়, কেউ কেউ তাতে সামান্য কিছু পায়—এই তো।”