মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম ৫০০ কোটি টাকা থাকতে হবে মূলধন

নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম ৫০০ কোটি টাকা থাকতে হবে মূলধন

নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম ৫০০ কোটি টাকা মূলধন থাকতে হবে। আর শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনে মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক গতকাল এই সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

আগের নিয়মে প্রচলিত ধারার ব্যাংকের ন্যূনতম মূলধন ছিল ৪০০ কোটি টাকা। তবে গত ৩ বছরে যেসব ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছিল, বাংলাদেশ ব্যাংক তাদের মূলধন ৫০০ কোটি টাকায় উত্তীর্ণ করার শর্ত বেঁধে দিয়েছিল। আগের প্রায় সব ব্যাংক মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।


কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাখাভিত্তিক কার্যরত ব্যাংক-কোম্পানিসহ যেকোনো নতুন ব্যাংক-কোম্পানি স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করল। এ ছাড়া শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করল।’

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত বুধবার ডিজিটাল ব্যাংক গঠনের নীতিমালা অনুমোদন করে। গতকাল তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।