শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শনিবার (২০ সেপ্টেম্বর) নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) এবং একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)।
 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছেন যে সহযোগী সোহাগের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য তারা ওয়াকিটকি ব্যবহার করতেন।
 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।