সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত বাড়ালো শেখ হাসিনার ভিসার মেয়াদ

ভারত বাড়ালো শেখ হাসিনার ভিসার মেয়াদ

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বুধবার (৮ জানুয়ারি) এ খবর জানানো হয়।
 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এবং সেই থেকে সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, যদিও প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে মেয়াদ বৃদ্ধির তারিখ উল্লেখ করা হয়নি।
 

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ভিসা নবায়নের প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার গুঞ্জনকে অস্বীকার করা হয়েছে। ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন নেই।
 

এদিকে, গত ২৩ ডিসেম্বর ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই অনুরোধকে নয়াদিল্লির ওপর শেখ হাসিনার প্রত্যর্পণে চাপ সৃষ্টি করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
 

অন্যদিকে, ৬ জানুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে গুমসহ অন্যান্য অপরাধের অভিযোগে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ও তার ১২ সহযোগীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।