শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১০:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বগুড়ায় এনসিপির সভায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থগিত কার্যক্রম

বগুড়ায় এনসিপির সভায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থগিত কার্যক্রম

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে, যার একটি বিস্ফোরিত হয়।
 

পুলিশ ও এনসিপি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সভা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হঠাৎ মিলনায়তনের বাইরে পরিষদ চত্বরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

এনসিপির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহ তাকি জানান, বিস্ফোরণে কেউ হতাহত হননি। তবে হামলার প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
 

সদর থানার ওসি হাসান বাসির বলেন, “সভাস্থলে পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন। করতোয়া নদীর পাশের একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”
 

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, “এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।”
 

তিনি আরও অভিযোগ করেন, “এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। কমিশন এখন আর নিরপেক্ষ অবস্থানে নেই—তাদের মেরুদণ্ড ভেঙে গেছে।”
 

তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “দুর্নীতিবিরোধী একটি নতুন আন্দোলনের সময় এসেছে—যা স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিটি খাতের সংস্কারের দাবি তুলবে।”
 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আইনগত ভিত্তি না থাকায় এনসিপি সনদে স্বাক্ষর করেনি। তবে যথাযথ আইনি ভিত্তি পেলে স্বাক্ষরে কোনো বাধা থাকবে না।”