শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানঃ বাইসাইকেলসহ ৫০০ পিস ভারতীয় ইনজেকশন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানঃ বাইসাইকেলসহ ৫০০ পিস ভারতীয় ইনজেকশন জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবসময় সীমান্তে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানঃ বাইসাইকেলসহ ৫০০ পিস ভারতীয় ইনজেকশন জব্দ


 

অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় Buprenorphine ইনজেকশন (মোট ৫০০ পিস) এবং একটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
 

আটককৃত ইনজেকশন জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।