শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মোঃ আলমগীর হোসাইন,জেলা প্রতিনিধি জামালপুর:-

 

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায়  উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমূখ। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।