মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস

ঢাকার শেয়ারবাজারে আজ প্রথম ঘণ্টার লেনদেনের পর লেনদেনের শীর্ষে উঠে আসে ইয়াকিন পলিমার। বেশ কিছুদিন ধরে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুডস, আজ ফুওয়াং ফুডসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইয়াকিন পলিমার। ফুওয়াং ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেনের পর ফুওয়াং ফুড আবার লেনদেনের শীর্ষে উঠে আসে।

এ ছাড়া দিনের প্রথম ঘণ্টার লেনদেনে দেখা গেছে, মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে বিমা খাত। লেনদেনেরও বড় অংশ জুড়ে আছে বিমা খাত। গতকালও ঢাকার শেয়ারবাজারে বিমা খাতের দাপুটে অবস্থান ছিল। সেই ধারাবাহিকতায় আজও বাজারে বিমা খাতের প্রাধান্য দেখা যাচ্ছে।


বিমা খাতের একাধিক কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় আছে। বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে।


আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লাখ টাকার।

এদিকে প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছ, একটি ঊর্ধ্বমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ৮৯ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৬৬ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৭ পয়েন্ট।