শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

চারঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল গ্রেফতার

চারঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-


 

রাজশাহীর চারঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। বাড়ির কাছেই ওঁত পেতে থাকা অবস্থায় রবিউলকে গ্রেফতার করা হয়।
 

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই বজলুর রহমান ও এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক রবিউল ইসলাম (৩৯) একই গ্রামের শুকুর আলীর ছেলে।
 

ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে রবিউল পলাতক ছিলেন। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।