শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নাটোরে গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরে গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউন থেকে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই শুরু করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
 

ব্যবসায়ী সিহাব উদ্দিন জানান, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাপ হিসেবে এক ব্যবসায়ী নিলামে এসব গুলির খোসা ক্রয় করেন। পরে তিনি সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা ৪০ টাকা কেজি দরে কিনে আনেন।
 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ওই গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ রয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”