শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাংবাদিককে হত্যার হুমকি ও বিএনপি নেতা পিতা-পুত্রের অপকর্মের প্রতিবাদ সভা

সাংবাদিককে হত্যার হুমকি ও বিএনপি নেতা পিতা-পুত্রের অপকর্মের প্রতিবাদ সভা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের সাংবাদিক আসাদুজ্জামান আসাদ হত্যার হুমকির ঘটনায় সরেজমিনে তদন্ত করেছে জেলা বিএনপি’র গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং প্রমাণ সংগ্রহ করেন।

 

সাংবাদিককে হত্যার হুমকি ও বিএনপি নেতা পিতা-পুত্রের অপকর্মের প্রতিবাদ সভা


 

অন্যদিকে বিকেলে রাজারহাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্যোগে বিএনপি নেতা আনিছুর রহমান ও তার ছেলে সোহেল আনিছের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিককে হত্যার হুমকি ও বিএনপি নেতা পিতা-পুত্রের অপকর্মের প্রতিবাদ সভা — ছবি ২


 

ঘটনার সূত্রপাত গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে। সাংবাদিক আসাদ বাজারহাট বাজারের থানা মোড়ে বাদল চন্দ্রের কসমেটিক্স দোকানে কেনাকাটা করছিলেন। এসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ তাকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। পরে সাংবাদিক আসাদ পাশের ফার্মেসিতে গেলে সোহেল সেখানে গিয়েও গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনাটি ভিডিও ধারণ করতে চাইলে সে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে এবং হুমকি দেয়, বিএনপি ক্ষমতায় এলে প্রেসক্লাব দখল করে নিজেই সভাপতি হবে। এমনকি তার পিতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দেয়।
 

সাংবাদিক আসাদ জানান, তার ছোট ভাই আরিফুল ইসলাম পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হলেও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক আনিছুর রহমান আদালতের রায় অমান্য করে অন্যকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। টাকার ভাগাভাগির প্রস্তাবে রাজি না হওয়ায় আরিফুলের নিয়োগ স্থগিত রাখা হয় এবং নানা হয়রানি চলে। এ বিষয়ে অভিযোগ করার পর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আনিছুর রহমান ও তার ছেলে ক্ষিপ্ত হয়।
 

এরপর ভুক্তভোগী সাংবাদিক জেলা বিএনপি নেতাদের কাছে অভিযোগ করলে, সোমবার জেলা বিএনপি’র সদস্য ফিরোজ রহমানকে প্রধান করে শাহানুর আশরাফ জুয়েল ও ইদ্রিস আলীকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা মঙ্গলবার রাজারহাট প্রেসক্লাবসহ ঘটনাস্থল ঘুরে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
 

সেদিন বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন— অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুবেল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু এবং সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ অনেকে।