শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাদাত হোসেনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে।
 

তবে তিনি আরও জানান, ঠিক কোথা থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
 

উল্লেখ্য, এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার মাথার চুল কেটে মারধরের ঘটনায় শাহাদাত হোসেন ব্যাপক সমালোচনায় আসেন। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বড় ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি পুনরায় আলোচনায় উঠে আসেন।