শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। তাঁদের সঙ্গে একযোগে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, তিন বাহিনীর সমন্বিত সহায়তায় অগ্নি নির্বাপণের কাজ চলছে।
 

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে এবং ২টা ৩৪ মিনিটে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে একে একে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।