মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেপালে ত্রিভুবন বিমানবন্দরে ১৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালে ত্রিভুবন বিমানবন্দরে ১৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।


বুধবার (২৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

 
জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল। 
 
প্রতিবেদন মতে, ক্রুসহ বিমানটিকে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার হলেও, বাকিদের বিষয়ে কিছু জানা যায়নি। 


টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিল।
 
ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিমালায়ান টাইমস।
 
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।