বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও তামাক প্রদর্শন নিষিদ্ধ ধারা বজায় রাখার আহ্বান

তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও তামাক প্রদর্শন নিষিদ্ধ ধারা বজায় রাখার আহ্বান

দেশের শীর্ষস্থানীয় তামাকবিরোধী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকারের সিদ্ধান্তে, যা ই-সিগারেট এবং বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শনের নিষিদ্ধ ধারা অধ্যাদেশ থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা মনে করছেন, এই পদক্ষেপ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং তরুণদের মধ্যে নিকোটিন আসক্তির ঝুঁকি বাড়াবে।

 

সংগঠনগুলোর মতে, ই-সিগারেটের মতো নতুন ধরনের তামাকজাত পণ্য তরুণদের নিকোটিন আসক্তির “গেটওয়ে” হিসেবে কাজ করে। তদুপরি, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন শিশু ও কিশোরদের প্রলুব্ধ করে এবং ক্ষতিকর পণ্য ব্যবহারে উৎসাহিত করে।

 

তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে রেজাউল করিম বলেন, “এই ধারা দুটি অধ্যাদেশ থেকে বাদ দিলে দেশের তামাক নিয়ন্ত্রণ অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং কোম্পানিগুলোর আগ্রাসী বিপণনের পথ সুগম হবে। জনস্বাস্থ্য এবং তরুণদের সুরক্ষা অবশ্যই সংকীর্ণ মুনাফার চেয়ে ঊর্ধ্বে থাকতে হবে।”

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও আহ্বান জানান, ধারা দুটি অবিলম্বে পুনরায় যুক্ত করার জন্য সরকার ও সংসদকে ব্যবস্থা নিতে হবে।

 

বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছেন। স্বাস্থ্য ও পরিবেশের ওপর তামাক ব্যবহারের ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। এই ক্ষতির তুলনায় তামাক খাত থেকে অর্জিত রাজস্বের পরিমাণ কম। বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৫.৩ শতাংশ তামাক ব্যবহার করছেন।

 

সংগঠনগুলোর মধ্যে রয়েছেন– অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা), ঢাকা আহছানিয়া মিশন, ডরপ, নারী মৈত্রী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পিপিআরসি, তাবিনাজ এবং প্রজ্ঞা।