শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির দুই দিন পর উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ। সোমবার সকালে মোংলার সাইলো জেটি এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।
 

গত শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে গেলে নিখোঁজ হন রিয়ানা।
 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার মরদেহটি চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। পেশায় তিনি পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
 

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়ানা আবজাল সুন্দরবনের ঢাংমারী এলাকার ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। শনিবার সকালে তারা ১৩ জন পর্যটক মিলে একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। পথে প্রবল ঢেউয়ে নৌকাটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও রিয়ানা আবজাল নিখোঁজ হয়ে যান।