শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:-


 

“আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” — এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুরে জেলা পরিষদ সংলগ্ন মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের নতুন অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী।
 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইসমাইল, কার্যকরী সদস্য ও মাতৃভূমির খবর প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য ও দৈনিক বাংলার নবকণ্ঠ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহিন আকতার, এবং মানবকণ্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।
 

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল থেকেই চাঁপাই প্রেসক্লাব জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
 

সভায় সভাপতির বক্তব্যে আক্তারুজ্জামান (ইসা) বলেন, “আজ থেকে চাঁপাই প্রেসক্লাবের নতুন অফিস থেকেই আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। শুরু থেকেই আমাদের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিবেদিত ছিলেন, ভবিষ্যতেও এই দায়িত্ববোধ ও সততার ধারা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।”