শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১২টি চোরাই মোবাইল ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১২টি চোরাই মোবাইল ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুই অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে।
 

বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান দমন ও যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক।
 

গত ২৯ অক্টোবর ২০২৫ বিকেল থেকে রাত পর্যন্ত চালানো দুই অভিযানে, শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে প্রথম অভিযানে বিভিন্ন মডেলের ১২টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। আটক সামগ্রী নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর প্রক্রিয়াধীন।
 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করেছেন।