শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।
 

নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার শেষে মিনহাজ বাড়ি থেকে বের হন। রাত এশার নামাজের পরও তিনি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের ধারণা, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
 

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। যদিও কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন পাওয়া গেছে, তবে সেগুলো গুরুতর আঘাতের মতো মনে হয়নি। প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।