শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জন আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদক কারবারি সন্দেহে পুলিশ শুক্রবার রাতে ৫ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুনের নেতৃত্বে সোনাতলী গ্রামের মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এ আটক করা হয়।
 

আটককৃতরা হলেন:

  • সোনাতলী গ্রামের জরিনা

  • জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল

  • দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান

  • ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি

  • রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা
     

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে ৪৮,৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়। যদিও কোনো মাদক পাওয়া যায়নি, জিজ্ঞাসাবাদের সময় তারা তাদের আসার উদ্দেশ্য ও জব্দকৃত আলামতের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেনি।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।