শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রহিমপুর শ্রীকাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা প্রমুখ।
 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাজিয়া মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, কুড়াখাল মাদ্রাসার সুপার জসিম উদ্দিন, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
 

আলোচনা সভায় শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকের পরিশ্রম ও ত্যাগ, এবং একজন শিক্ষার্থীর আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠায় শিক্ষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।