শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য নুরুল হুদা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে টঙ্গীর ওই দুর্ঘটনায় দুই ফায়ার ফাইটারের মৃত্যু হলো।
 

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। বাবা আব্দুল মনসুর ও মা শিরিনা খাতুনের সন্তান নুরুল ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে, আর ছেলে মাত্র তিন বছরের। নুরুল হুদার স্ত্রী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা।
 

গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার ফাইটার ও কারখানার এক কর্মচারী দগ্ধ হন।