শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সেতুর নিচে উদ্ধার মাথাবিচ্ছিন্ন মরদেহ, প্রেসক্রিপশন দেখে মিলল পরিচয়

সেতুর নিচে উদ্ধার মাথাবিচ্ছিন্ন মরদেহ, প্রেসক্রিপশন দেখে মিলল পরিচয়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার রেলসেতুর নিচ থেকে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 

নিহত আব্দুস সাত্তার পাবনার সুজানগর থানার শ্যামনগর গ্রামের আবু বক্করের ছেলে। তার পকেটে থাকা একটি চিকিৎসকের প্রেসক্রিপশন থেকেই পরিচয় শনাক্ত করে পুলিশ। বিকেলে নিহতের ছেলে উজ্জ্বল খাঁ মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে চারটার দিকে নকশীকাঁথা ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। দুপুরের দিকে রেলওয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি হাসপাতালে পাঠায়।
 

নিহতের ছেলে উজ্জ্বল খাঁ জানান, ‘বাবা সোমবার সকালে বাড়ি থেকে ফরিদপুরের মধুখালীতে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাননি। আজ জানতে পারলাম, ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।’