বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

নামধারী সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি থেকে সাবধান

নামধারী সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি থেকে সাবধান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):


নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতির সহ আরো প্রায় ১৫ - ২০ জনের উপস্থিতে  গত ৯ এ সেপ্টেম্বর সদর উপজেলা প্রেস ক্লাব বর্তমান সভাপতি নাবিলা শারমিনের কাছে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।যা লিখিত এবং ভিডিও আকারে ধারন করা হয়,এবং পরবর্তীতে দুই জন মিলে সমন্বয়ে কমিটি বা ক্লাব পরিচালনার কথা বলেন বর্তমান সভাপতি। এতে সাবেক সভাপতি অস্বীকৃতি জানিয়ে  বর্তমান সভাপতিকে একাই ক্লাব পরিচালনার দায়িত্ব দেন  যা কল রেকর্ড এ বিদ্যবান।সেই সুবাদে গত ৬ এ নভেম্বর ক্লাবটির পূর্ণ পরিচালনা শুরু হয়। কিন্ত বিগত দিন গুলোতে তাদের ফেইসবুক আইডিতে ক্লাবের সভাপতি লিখা ছিলো তা সাবেক সভাপতি নুর আলম আকন্দ  এখনো পরিবর্তন করে নি। এবং সাবেক সেক্রেটারি মো: মনিরুল হক মনির তার প্রোফাইলে সদর উপজেলা প্রেস ক্লাবের লোগো ব্যবহার করছে যা বর্তমান ক্লাবের লোগোর সাথে কোনো মিল নেই। এবং সে সকলকে এখনো সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দাবি করে ( প্রমান কল রেকর্ড) বিভিন্ন মানুষকে সমস্যা সাধানের জন্য তার সাথে দেখা করতে বলে।এবং বিভিন্ন জায়গায় গিয়ে সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দাবি করে লেনদেন করার খবরও পাওয়া গিয়েছে। গত ১০ এ ডিসেম্বর নারায়নগন্জ রেজিস্ট্রি অফিস থেকে সদর উপজেলা প্রেস ক্লাবের কথা বলে কে বা কারা টাকা নিয়ে আসছে, তা বর্তমান সভাপতি জানে না।খবরটি বর্তমান সভাপতি জানতে পেরে বলেছেন" আমাদের ক্লাবের কেউ কোথাও থেকে চাঁদা তুলে না, বিগত যে অনুষ্ঠান গুলো ক্লাব থেকে হয়েছে তা আমাদের নিজের অর্থায়নে। এবং কেউ যদি আমাদের ক্লাবের কথা বলে চাঁদা দাবি করে তাহলে তাকে আটকে রেখে আমাকে কল করবেন। আমাদের প্রতিটি সদস্যকে বলা হয়েছে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। তবুও যদি আমার অবর্তমানে কেউ চাঁদাবাজির সাথে জড়িয়ে পরে সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবং সভাপতি মনিরুল হক মনির কে তার প্রোফাইলের লোগোটা পরিবর্তন করতে বলেছেন, এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক ও তাকে সরেজমিনে গিয়ে সদর উপজেলা প্রেস ক্লাবের নাম বলা থেকে বিরত থাকতে বলেছে। ক্লাবের কারো কথায় সে কর্নপাত না করায়, বর্তমান সভাপতি ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন। এবং সেই থাকে মন্তব্য করেন আমার ক্লাবের নামে বদনাম করার জন্য কিছু দুষ্কৃতিবাজ পিছনে পড়েছে। এদের আইনের আওয়াতায় আনা প্রয়োজন। আমার ক্লাবের সুনাম ক্ষুন্ন হবে এমন কাজ থেকে আমরা সর্বদাই সচ্চার।