মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৯:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিধ্বস্ত হেলিকপ্টারে কোনো প্রাণের চিহ্ন নেই : ইরানের রাষ্ট্রীয় টিভি

বিধ্বস্ত হেলিকপ্টারে কোনো প্রাণের চিহ্ন নেই : ইরানের রাষ্ট্রীয় টিভি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে এতে ‘প্রাণের চিহ্ন নেই’।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সোমবার এ কথা বলা হয়েছে।

 

রোববার হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এর প্রায় ১৫ ঘন্টা পর টিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও এর যাত্রীদের মধ্যে কারো জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়নি।এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানিয়েছিলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতি ভালো নয়।

উল্লেখ্য,  ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে রোববার সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

 

কিন্তু পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।বিধ্বস্তের পরপরই ৭৩টি উদ্ধারকারী দল তাদের কাজ শুরু করে।
 

এদিকে দেশট্রি স্বরাষ্ট্র মন্ত্রী আহমাদ ভাহিদি জনগণের প্রতি বিদেশী কোন চ্যানেলের প্রতি কান না দিয়ে কেবলমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের খবর থেকে তথ্য জানার আহ্বান জানান।ইব্রাহিম রাইসি ২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মধ্যপন্থী হাসান রুহানির স্থলাভিষিক্ত  হন।
 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানীদ্রে প্রতি উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “এতে দেশের কাজের কোন ব্যাঘাত ঘটবে না”।