বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

বেগম জিয়ার সঙ্গে বিএনপির  ভাইস চেয়ারম্যান কায়কোবাদের সাক্ষাৎ

বেগম জিয়ার সঙ্গে বিএনপির  ভাইস চেয়ারম্যান কায়কোবাদের সাক্ষাৎ

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
 

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি ভাইস চেয়ারম্যান পদমর্যাদাধারী এই নেতা কায়কোবাদ।
 

সাক্ষাৎ শেষে কায়কোবাদ বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।
 

তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম জিয়া। তাঁর সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
 

এর আগে গত শনিবার (২৮ ডিসেম্বর) তুরস্ক থেকে সৌদি আরব ওমরা শেষ করে দীর্ঘ প্রায় ১৩ বছর পর দেশে আসেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশে পৌঁছে গত শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-৩, মুরাদনগর আসনের লাখো নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। 
 

উল্লেখ্য, বিএনপির এ ভাইস চেয়ারম্যানকে ২০০৯ সালে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় এসে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ালে ২০১১ সাল থেকে তিঁনি দেশের বাইরে থাকতে বাধ্য হন । দীর্ঘ ১৩ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৮ ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন।