শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
 

নিহত ব্যক্তি ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫)।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিরামপুর গ্রামে সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার অনুসারী গ্রুপ ও সাচ্চু মিয়ার অনুসারী গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
 

তিনি আরও জানান, নিহত নাসির উদ্দিন সাচ্চু মিয়া গ্রুপের সমর্থক ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।