সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫,২০০ ছাড়িয়েছে। এ ছাড়াও, আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৭৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৪৫,২০৬ জন নিহত হয়েছেন এবং অন্তত ১,০৭,৫১২ জন আহত হয়েছেন।
 

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৭ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজার ধ্বংসস্তূপের নিচে আরও ১০,০০০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে।
 

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
 

ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।