সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইলন মাস্কের সঙ্গে মোদির ফোনালাপ, প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা

ইলন মাস্কের সঙ্গে মোদির ফোনালাপ, প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা

অনলাইন ডেস্যক:-

 

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে বিবিসি।
 

স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে মোদি জানান, "আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
 

এই সংলাপ এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ মূলত ট্রাম্প প্রশাসনের সময় ঘোষিত সম্ভাব্য নতুন শুল্কনীতির প্রভাব কাটিয়ে ওঠার অংশ।
 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসন্ন ভারত সফরের প্রাক্কালে ইলন মাস্কের সঙ্গে মোদির এই ফোনালাপকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই আলোচনার ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তি, স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট, বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
 

প্রসঙ্গত, গত মার্চ মাসে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 

বিশেষজ্ঞদের মতে, স্টারলিংক ভারতে কার্যক্রম শুরু করলে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সংযোগ সহজ হবে, যা ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।