সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত নিকোলাস মাদুরো 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত নিকোলাস মাদুরো 

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। এ নিয়ে তিনি তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

 

স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) দিবাগত রাতে নিকোলাস মাদুরোকে তৃতীয় মেয়াদে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। যদিও বেশ কয়েকটি বুথ ফেরত জরিপে বিরোধী প্রার্থীর জয়ের আভাস দেয়া হয়েছিল

 

ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো বলেছেন, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজকে পরাজিত করেছেন। এডমুন্ডো ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।

 

এর আগে স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। তখন থেকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করেন কোটি কোটি ভোটার।  
১১ বছর ধরে ক্ষমতা ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো। এবারই বিরোধীদের তরফ থেকে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হন তিনি। তাকে সরাতে সব বিরোধ-বিভেদ ভুলে এক হয়ে নির্বাচন করেছেন বিরোধী দলগুলোর নেতারা।

 

ভেনেজুয়েলায় এবারের নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার ছিল। তাদের ওপর ভর করেই নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছরের রাজত্বের অবসান ঘটাতে চাইছেন বিরোধীরা। মাদুরো ১১ বছর ধরে ক্ষমতায় থাকলেও তার দল ২৫ বছর ধরে দেশটি শাসন করছে।