শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ঢাকা প্রেস:-


 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) ৫৯ বিজিবির অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৭/৩-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামসংলগ্ন ফরেস্ট ক্যানেলের পাশের ধানক্ষেতে অভিযান চালায়।
 

অভিযান চলাকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট ব্র্যান্ডের মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।